Wednesday, June 24, 2026

পুজোর মরশুমে বাজারে এলো ২৩ টন পদ্মার ইলিশ

Date:

Share post:

পুজোর মরশুমেই ভোজন রসিক আগে বাঙালির পাতে উঠবে পদ্মার ইলিশ (Padma Ilisha). অবশেষে রাজ্যে এসে পৌঁছল কাঙ্খিত পদ্মা-মেঘনার ইলিশ। বাংলাদেশ (Bangladesh) সরকার পদ্মা ও মেঘনার ২ হাজার ৮০ টন ইলিশ এ রাজ্যে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রথম কিস্তির ২৩.২৫ টন অর্থাৎ ২৩ হাজার কেজির কিছু বেশি মাছ বেনাপোল-পেট্রাপোল (Petrapol) সীমান্ত দিয়ে ঢুকেছে। বুধবার রাতেই চারটি ট্রাকে করে খুলনা এবং ঢাকার দুই রপ্তানিকারক সেই মাছ পাঠিয়েছেন।
শহর এবং রাজ্যের বড় বড় বাজারগুলিতে সেই মাছ ইতিমধ্যেই সাপ্লাই হওয়া শুরু হয়েছে। হাওড়া, শিয়ালদহ কোলে মার্কেট, দমদম পাতিপুকুর, মানিকতলা সহ বিভিন্ন বাজারে পৌঁছে যাবে এই ইলিশ। তবে ব্যবসায়ীরা মনে করছেন, বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই ইলিশের দাম অনেকটাই বেশি হবে। সবমিলিয়ে ২০৮০ টন ইলিশ পর্যায়ক্রমে আসবে বাংলাদেশ থেকে।

advt 19

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...