Wednesday, March 25, 2026

বাবার প্রতি অভিমানে কীটনাশক খেয়ে মৃত্যু ছাত্রীর

Date:

Share post:

বাবার প্রতি অভিমানে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে মৃত্যু হল একাদশ শ্রেণির ছাত্রীর। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার চাচল থানার সুতি সরকার পাড়া এলাকায়। মৃত ছাত্রীর নাম সাবানা পারভিন বয়স (১৬)বছর। সে স্থানীয় সদরপুর হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। পরিবারে রয়েছে বাবা মনোয়ারা সরকার, মা মঞ্জিল বিবি। সাবানার এক ভাই এক বোন। ভাইবোনের মধ্যে সাবানা বড়।পরিবার সূত্রে জানা যায় গত কাল পড়াশোনা নিয়ে অন্যের বাড়িতে যেতে বারণ করেছিলেন বাবা। এরপরেও বাবার প্রতি অভিমান করে বসে থাকা কীটনাশক খেয়ে নাও। পরিবারের লোকেরা বিষয়টি বুঝতে পারলে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় চাচোল সুপার স্পেশালিস্ট হাসপাতলে। চিকিৎসা চলাকালীন গভীর রাতে মৃত্যু হয় ওই স্কুলছাত্রীর। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত স্কুল ছাত্রীর পরিবার সহ গোটা গ্রামে।

 

advt 19

 

 

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...