Wednesday, June 24, 2026

জোড়া নিম্নচাপ, এখনই কমছেনা দুর্যোগ, ফের ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ

Date:

Share post:

এবার জোড়া নিম্নচাপের জেরে ফের ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। একনাগাড়ে বৃষ্টি চলছে। ইতিমধ্যেই প্রবল বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন। প্রশাসনের তরফে চলছে জল নিষ্কাশনের কাজ। দুর্যোগে ইলেকট্রিকের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবার  বজ্রপাতেও মৃত্যুর খবর আসছে একাধিক জেলা থেকে। এরইমধ্যে হাওয়া অফিস জানিয়েছে এখনই কমছেনা দুর্যোগ।

আরও পড়ুন: ভবানীপুরে প্রিয়াঙ্কার সমর্থনে প্রচার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর

আবহাওয়া দফতর সূত্রে খবর, ৪৮ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজতে চলেছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে পড়তে চলেছে বজ্রগর্ভ মেঘের প্রভাব। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশ, ঝাড়গ্রামে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। শনিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হবে নিম্নচাপ। রবি ও সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী দুদিন বাড়বে তাপমাত্রা সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

জানা গিয়েছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগণাতে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা।
advt 19

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...