Friday, April 24, 2026

রাহুল – প্রিয়াঙ্কা অপরিণত! সিধুকে আটকাতে মরিয়া অমরিন্দর দলের বিরুদ্ধেই বিদ্রোহী

Date:

Share post:

পাঞ্জাবে (Punjab) সমস্যা মাথা চাড়া দিল কংগ্রেসের (Congress)৷ দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন সদ্য ইস্তফা দেওয়া মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amrinder Singh Revolts )৷ ক্যাপ্টেন সাফ জানিয়ে দিয়েছেন, কোনও অবস্থাতেই নভজ্যোৎ সিং সিধুকে (Navjot Singh Sidhu) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে দেবেন না তিনি৷ প্রয়োজনে বিধানসভা নির্বাচনে সিধুর বিরুদ্ধে জোরালো প্রার্থী দাঁড় করিয়ে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তিনি ভেস্তে দেবেন ৷ সিধুকে আটকাতে মরিয়া অমরিন্দর জানিয়ে দিয়েছেন, নিজের যে কোনও স্বার্থ জলাঞ্জলি দিতেও তৈরি তিনি৷ এমন কি, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে অপরিণত বলতেও ছাড়েননি পাঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ইস্তফা দেওয়ার পর মুখ খুলে এ দিন কংগ্রেস শীর্ষ নেতৃত্বকেও কড়া বেনজির আক্রমণ শানিয়েছেন অমরিন্দর৷ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে অপরিণত বলেও মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Amrinder Singh attacks )৷ তাঁর দাবি, কয়েক সপ্তাহ আগেই তিনি সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন৷ কিন্তু সেই সময় তাঁকে নিরস্ত করেন কংগ্রেস সভানেত্রী৷
পাঞ্জাবে নির্বাচনের ঠিক চার মাস আগে গত শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর৷
সোনিয়া গান্ধীকে পাঠানো পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, বার বার দল তাঁকে অপমান করেছে৷ তাঁকে না জানিয়েই পাঞ্জাবে বিধায়কদের বৈঠক ডাকা হয় বলেও অভিযোগ করেছেন অমরিন্দর৷এর ঠিক দু’ দিন পর গত সোমবার পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে চরণজিৎ সিং চান্নিকে নির্বাচন করে কংগ্রেস৷
এ দিন অমরিন্দর সিং যে হুঁশিয়ারি দিলেন, তাতে আগামী নির্বাচনে পাঞ্জাবে তিনিই কংগ্রেসের অন্যতম পথের কাঁটা হয়ে উঠতে পারেন৷ কারণ বুধবারের পর অমরিন্দর সিং-এর সঙ্গে কংগ্রেসের বিচ্ছেদ সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ অনেকই মনে করছেন, নিজের নতুন দল তৈরি করে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অমরিন্দর সিং৷

 

advt 19

 

Related articles

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...