Saturday, April 4, 2026

অসন্তুষ্ট স্পিকার, ফের CBI-ED প্রতিনিধিদের তলব

Date:

Share post:

চার্জশিট (Chargsheet) বিতর্কে CBI-ED আচরণ ও জবাবে অসন্তুষ্ট বিধানসভার (Assembly) স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman ki Banerjee)। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চিঠিতে সন্তুষ্ট নন স্পিকার। নারদ (Narada Case) চার্জশিট বিতর্কে দুই কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিদের ফের তলব করলেন বিমান বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আগামী ৪ অক্টোবর বিধানসভায় সশরীরে এসে দেখা করতে বলা হয়েছে তাঁদের।

 

প্রসঙ্গত, গত ১৮ মে সাতসকালে আচমকা নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও কামারহাটির বিধায়ক মদন মিত্রকে গ্রেফতার করে সিবিআই। যা নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। এরপর দীর্ঘ আইনি লড়াইয়ে শেষপর্যন্ত জামিন পান যন্ত্রী-বিধায়করা। এরই মাঝে গত ১ সেপ্টেম্বর ফের নারদকাণ্ডে রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট পেশ করে ইডি। আর এই ঘটনায় ক্ষুদ্ধ হন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

 

বিধানসভার স্পিকারের অভিযোগ, কোনও সদস্যের বিরুদ্ধে এই ধরণের মামলায় গ্রেফতার বা চার্জশিটের ক্ষেত্রে অধ্যক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে তা করেনি CBI ও ED. যা আইন ও সংবিধান বিরুদ্ধ। এরপর দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিধানসভায় তলব করেন স্পিকার। কিন্তু হাজিরা এড়িয়ে তাঁরা চিঠি দেন সচিবের কাছে। আর এই ঘটনাতেই অসন্তুষ্ট স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার CBI ও ED প্রতিনিধিদের সশরীরে এসে হাজিরার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

 

advt 19

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...