Saturday, April 4, 2026

উৎসবের মরশুমে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ

Date:

Share post:

উৎসবের মরশুম। পুজোর কেনাকাটা আছেই। তাই কোভিড বিধি কার্যত দূরে সরিয়ে বাজারে ঠেলাঠেলি। স্যানিটাইজার পকেটে থাকলেও তা বারবার ব্যবহারের দিন শেষ। এদিকে শিশুদের অজানা জ্বরের আতঙ্ক তো লেগেই রয়েছে। তবে সেসবের হুঁশ নেই। এরইমধ্যে চলছে শপিং আর দেদার খাওয়া দাওয়া। দেশের দৈনিক কোভিড গ্রাফ প্রতিনিয়তই উঠানামা করছে। তবে রাজ্যে গ্রাফ বেশ উর্ধ্বমুখী।

আরও পড়ুন:কোন ভ্যাকসিন নিয়ে আমেরিকা গেলেন? মোদিকে টিকা টিপ্পনী কুণালের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৩৮২ জন। এইনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৯৪ হাজার ৮০৩ জন। দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে শুক্রবার। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩১৮ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮ জন।

তবে এখনও রাজ্যের সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৮২ জন। মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত শুক্রবারও সাড়ে তিন হাজারের নীচেই রয়েছে।তবে তামিলনাড়ু ও কর্ণাটকে গত কয়েকদিন ধরেই সংক্রমণের সংখ্যা নিম্নমুখী। যদিও উত্তর-পূর্ব ভারতের মিজোরামের চিত্রটা বেশ ভয়াবহ। কোনওভাবেই সেখানে সংক্রমণের গতিতে রাশ টানা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৭ জন। যা নিয়ে রীতিমত উদ্বেগে রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

অন্যদিকে পশ্চিমবঙ্গের চিত্রটাও খুব একটা ভালো নয়। রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্টে দেখা যাচ্ছে, এ রাজ্যে প্রতিনিয়তই আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে আক্রান্ত বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ। পাশপাশি বেড়েছে মৃত্যুও। গতকাল রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১২ জন।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...