Thursday, June 25, 2026

কোন ভ্যাকসিন নিয়ে আমেরিকা গেলেন? মোদিকে টিকা টিপ্পনী কুণালের

Date:

Share post:

আমেরিকায় (America) পালা বদলের পর ফের মার্কিন মুলুকে প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)। একাধিক কর্মসূচি নিয় গত বুধবার ৩ দিনের মার্কিন সফরে গিয়েছেন মোদি। আজ, শুক্রবার তিনি বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে।
আর ভ্যাকসিন (Vivid Vaccine) প্রসঙ্গ তুলে মোদির এই সফরকে কটাক্ষ করেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। টুইটে প্রধানমন্ত্রীর ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করে তৃণমূল নেতা লেখেন, “মোদিজি কোভ্যাকসিন (Covaxin) নিয়েছেন। আমেরিকায় কোভ্যাকসিন স্বীকৃত নয়। কিন্তু সেখানে গিয়ে তিনি বহাল তবিয়েতে বৈঠক করছেন।”
মোদির কোভ্যাকসিন ডোজ নিয়েই প্রশ্ন তুলে কুণাল ঘোষ জানতে চান, আমেরিকায় কোভ্যাকসিন যদি স্বীকৃত-ই না হয়, তাহলে প্রকৃত পক্ষে তিনি কোন ভ্যাকসিন নিয়েছেন?  কোন ফর্মুলায় এই সমস্যার সমাধান হল, যে কোভ্যাকসিন নিয়েও আমেরিকা দাপানো যায়!
কুণাল ঘোষ মনে করেন, আমেরিকায় কোভ্যাকসিন সমস্যার সমাধান সকলের জানা উচিত। কারণ, এদেশ থেকে অনেকেই কোভ্যাকসিন নিয়ে মার্কিন মুলুকে গিয়ে সমস্যার সম্মুখিন হচ্ছেন। যাঁরা ভারত থেকে কোভ্যাকসিন নিয়ে আমেরিকায় গেছেন, তাঁদের নতুন করে ওই দেশের স্বীকৃত করোনা টিকা নিতে হচ্ছে। কারণ, আমেরিকায় কোভ্যাকসিন বৈধ নয়।
তাহলে মোদিও কি আমেরিকায় গিয়ে ফের একবার ভ্যাকসিন নিয়েছেন, নাকি তিনি রাষ্ট্রনেতা বলে ছাড়? আর এদেশ থেকে সাধারণ নাগরিকরা গেলে তাঁদের ক্ষেত্রে আলাদা নিয়ম? কুণাল ঘোষের টুইটের পর প্রশ্ন কিন্তু উঠে গেলো!

advt 19

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...