Monday, April 6, 2026

গঙ্গা থইথই, উত্তরাখণ্ড থেকে ধেয়ে আসছে জল, রেকর্ড বৃষ্টিতেই জলমগ্ন কলকাতা: ফিরহাদ

Date:

Share post:

এবার কলকাতা সহ রাজ্যে রেকর্ড বৃষ্টি। বহু বছরের রেকর্ড ভেঙে একের পর নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন কলকাতার ও শহরতলীর একাংশ। পুরসভা তৎপরতা দেখালেও এখনও জল জল নামেনি অনেক এলাকায়।

কিন্তু কেন শহরবাসীকে এই জলযন্ত্রনা ভোগ করতে হচ্ছে?

উত্তরে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের সাফ কথা, অবিরাম বৃষ্টি যেমন একটা বড় কারণ, তার সঙ্গে গঙ্গার জলস্তর বাড়ার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরে জমা জল নিয়ে ফিরহাদ হাকিমের ব্যাখ্যা দেন, “এবার অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। কলকাতা লাগোয়া অনেক জায়গায় জল জমে। সেচ দফতরকে বলেছি, খালগুলি দ্রুত পরিষ্কার করে দিলে জলটা বেরিয়ে যাবে।”

আরও পড়ুন-৩ দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের

তবে জল জমা নিয়ে ফিরহাদ আরও একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর কথায়, ”গঙ্গাতেও জল থইথই করছে। উপর থেকে উত্তরাখণ্ডের জলটা ধেয়ে আসছে। আমি কাউকে দোষ দিচ্ছি না। উত্তরাখণ্ডে মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে। এখানেও তাই হচ্ছে। বিগত ৩০ বছরে এমন বৃষ্টি হয়নি যেটা গত কয়েক দিনে হয়েছে।”

একই সঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, দুর্ভাগ্যজনক ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। মৃতদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

advt 19

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...