Saturday, June 27, 2026

কোভিড চিকিৎসায় বাদ পড়ল আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন

Date:

Share post:

করোনার চিকিৎসা থেকে বাদ পড়ল আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন। কেন্দ্রের নয়া নির্দেশিকায় এই দুটি ওষুধকে বাদ দিল আইসিএমআর। তাদের দাবি, কোভিডের বিরুদ্ধে এই দুটি ওষুধ যে যথেষ্ট কার্যকর, তার কোনও প্রমাণ এখনও মেলেনি।

আরও পড়ুন:হাসপাতালে বসে গান গাইলেন ‘ফুটবল সম্রাট’ পেলে, চমকে গেলেন ভক্তরা
করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই কোভিড চিকিৎসায় আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস। শুধু তাই নয় এই দুটি ওষুধকে বন্ধ করার দাবিও জানিয়েছিল তারা। কিন্তু তখনও আইসিএমআর তাদের সঙ্গে বিষয়টি নিয়ে একমত হয়নি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ডিজিএইচএস-এর নির্দেশিকাকে সঠিক বলে জানিয়েছিল। তবে এনিয়ে আইসিএমআর এবং ডিজিএইচএস-এর মধ্যে মতপার্থক্য ছিল।
নয়া নির্দেশিকা প্রসঙ্গে আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, “এই দু’টি ওষুধ কোভিড চিকিৎসার জন্য উপযুক্ত কিনা তা নিয়ে বহু আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেন,ওষুধ দুটির যথেষ্ট কার্যকারিতার প্রমাণ মেলেনি। তাই এগুলিকে কোভিড চিকিৎসার তালিকা থেকে বাদ দেওয়া হল”।

advt 19

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...