Sunday, June 7, 2026

‘কৃষকদের কথা মাথায় রাখবেন’, মোদি সাক্ষাতের পূর্বে বাইডেনকে আবেদন টিকাইতের

Date:

Share post:

৩ দিনের সফরে আমেরিকা গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের(Joe Biden) সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে তাঁর। তবে সেই সাক্ষাতের পূর্বেই কৃষক সমস্যার কথা স্মরণ করিয়ে মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে এক টুইট করলেন কৃষক নেতা রাকেশ টিকাইত(Rakesh Tikait)। তিনি লিখলেন, ‘আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যদি সাক্ষাৎ করেন তাহলে কৃষক(Farmer) সমস্যার বিষয়টিকে গুরুত্ব দেবেন’।

আরও পড়ুন:লুকিয়ে থেকেও শেষরক্ষা হল না, পুলিশ গ্রেফতার করল গ্যাংস্টার সোনা পাপ্পুকে

এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ট্যাগ করে টুইটে রাকেশ টিকাইত লেখেন, “মোদি সরকারের আনা তিন কৃষি আইনের বিরুদ্ধে আমরা ভারতীয় কৃষক আন্দোলন করছি। ১১ মাস ধরে চলা এই আন্দোলনে এখনো পর্যন্ত ৭০০ জন কৃষকের মৃত্যু হয়েছে। এই কালো আইনের থেকে আমাদের রক্ষা করা উচিত।” শুধু তাই নয় গতকাল রাতেও একটি টুইট করেছিলে ওই কৃষক নেতা। যেখানে তিনি লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় অনুযায়ী ২.৩০ মিনিটে ৩ কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ হবে।’

উল্লেখ্য, মোদি সরকারের আনা ৩ কৃষি আইন এর বিরুদ্ধে লাগাতার ১১ মাস ধরে আন্দোলন জারি করেছে গোটা দেশে। যদিও কৃষকদের দাবি অনুযায়ী এই আইন প্রত্যাহার করতে নারাজ মোদি সরকার। আইনের বিরুদ্ধে সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক হলেও কোনো সমাধান সূত্র বের হয়নি। এই পরিস্থিতিতে কৃষক সমস্যার বিষয়টিকে নিয়ে কোনোরকম উচ্চবাচ্য করতে নারাজ ভারত সরকার। তবে যতদিন না আইন প্রত্যাহার হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের কৃষকরা।

advt 19

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...