Saturday, June 27, 2026

ভারত-আমেরিকা প্রকৃত বন্ধু, হ্যারিস সাক্ষাতে বার্তা মোদির

Date:

Share post:

মার্কিন সফরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের(Joe Biden) সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। তবে তার আগেই সফরের প্রথম দিনে আমেরিকার(America) পাঁচ শিল্পকর্তা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ‌্যারিসের(Kamala Harris) সঙ্গে বৈঠক করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার আমেরিকার উপরাষ্ট্রপতির সঙ্গেই বৈঠক শেষে মোদি ও হ‌্যারিস মুখোমুখি হন সংবাদমাধ্যমের। বৈঠকে দুই জনের কী কথা হয়েছে তার প্রাথমিক আভাস দেওয়া হয়। এই বৈঠকে কমলা হ‌্যারিসকে প্রধানমন্ত্রী জানিয়েছেন আমেরিকা ভারতের ‘স্বাভাবিক মিত্র’। দুই দেশের মূল‌্যবোধের ক্ষেত্রে যেমন মিল রয়েছে, তেমনই দুই দেশই এখন ভূ-রাজনৈতিক ক্ষেত্রেও একই ধারণা পোষণ করছে। ভারত যেভাবে অক্টোবর মাস থেকে ফের কোভিড টিকা (COVID Vaccines) রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে, তাতে কৃতজ্ঞতা প্রকাশ করেন হ‌্যারিস।

আরও পড়ুন:ও লাভলি! ভবানীপুরে বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি, ফ্ল্যাগ-ফেস্টুনও লাগালেন মদন

পাশাপাশি কমলা হ‌্যারিস বলেন, ‘ভারতের সঙ্গে আমার পারিবারিক বন্ধন। দু’দেশের সম্পর্ক উন্নতির ক্ষেত্রে আমি কাজ করে যাব।’ করোনা পরিস্থিতিতে আমেরিকা যেভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে তার জন্য মোদি তাকে ধন্যবাদ জানান।

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...