Saturday, April 4, 2026

জুটমিল শ্রমিকদের সমস্যা সমাধানে শ্রম দফতরে ত্রিপাক্ষিক বৈঠক

Date:

Share post:

জুটমিল শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হল শ্রম দফতরে। শুক্রবার এই বৈঠকে জুটমিল শ্রমিকদের দৈনিক মজুরি, শ্রমিক কোয়ার্টার, দৈনিক শিফট, মিলে মহিলা শ্রমিকদের নাইট শিফট চালু সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত আইএনটিটিউসির (INTTUC) রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Bandyopadhyay) বলেন, জুট শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের অনেক দাবিদাওয়া রয়েছে। বিশেষ করে দৈনিক মজুরি বৃদ্ধির দাবি সহ একাধিক বিষয় রয়েছে। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও তাদের বক্তব্য জানিয়েছন। মালিক পক্ষও তাঁদের সুবিধা অসুবিধার কথা বলেছেন। আগামী ২৫ অক্টোবর আবার বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখন জুটমিল শ্রমিকরা দৈনিক মজুরি পান ৩৭০ টাকা। এই মজুরি কতটা বাড়ানো সম্ভব সেটা খতিয়ে দেখা হচ্ছে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna), শ্রম কমিশনার জাভেদ আখতার (Javed Akhter) ও অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত। ছিলেন অন্যান্য শ্রমিক নেতারাও। বৈঠকে সকলেই একমত হয়েছেন যে, কোনও অবস্থাতেই যেন শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ বা লকআউট না হয়। শ্রমিকদের দাবীদাওয়া যেমন সঙ্গত একইসঙ্গে। জুটমিল যাঁরা চালান অর্থাৎ মালিকপক্ষের দিকটাও দেখতে হবে।

আরও পড়ুন- ‘একমাত্র মমতাই মোদির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন’, বললেন জহর সরকার

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...