Friday, April 3, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে নিক্কোপার্কের কাছে উল্টে গেল গাড়ি, আহত ৫

Date:

Share post:

সাতসকালেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে নিক্কোপার্কের কাছে দুর্ঘটনা। গুরুতর আহত গাড়ির চালক-সহ চারজন যাত্রী। আহতদের নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন:গঙ্গা থইথই, উত্তরাখণ্ড থেকে ধেয়ে আসছে জল, রেকর্ড বৃষ্টিতেই জলমগ্ন কলকাতা: ফিরহাদ

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল পৌনে ৬টা নাগাদ চারজন যাত্রী  নিয়ে গাড়িটি চিংড়িঘাটা থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। এইসময় গাড়িটি তার গতিবেগ বাড়িয়ে এগিয়ে যেতেই বিপত্তি। বেপরোয়া গতিতে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মাণ মেট্রোর পিলারে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে গাড়ির সামনের অংশ তুবড়ে যায়। গাড়িতে থাকা পাঁচজনই গুরুতর আহত হন। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করেন এবং আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান।

advt 19

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...