Sunday, June 7, 2026

টানা ৫ ঘন্টা ইডির জিজ্ঞাসাবাদ রাজ্যের গোয়েন্দাপ্রধান জ্ঞানবন্ত সিংকে

Date:

Share post:

কয়লা কাণ্ড নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজ্য এবং কেন্দ্রীয় রাজনীতি। এর আগেও কয়লা কাণ্ডের জন্য একাধিক আইএএস ও আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছিল দিল্লির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি।
আজকে এই কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে টানা ৫ ঘন্টার জন্য ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন রাজ্যের গোয়েন্দাপ্রধান আইপিএস জ্ঞানবন্ত সিং। এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তাকে একটি নোটিশ পাঠানো হয়েছিল। যদিও তখন তিনি দপ্তরে হাজিরা দিতে রাজি ছিলেন না। তারপরে তাকে আরো একবার নোটিশ পাঠায় কেন্দ্রীয় সংস্থাটি। শুক্রবারে সেই নোটিশ অনুযায়ী দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে হাজিরা দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, ৫ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বয়ান রেকর্ড করেছে ইডি।জ্ঞানবন্ত সিংকে জিজ্ঞাসাবাদ এই মামলায় এই প্রথম নয়। এর আগেও কলকাতায় এই একই ইস্যুতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি নিজাম প্যালেসে গিয়ে একবার হাজিরা দিয়েছিলেন।
এই মামলায় মোট সাতজন আইপিএসের নাম উঠেছে ইডির তালিকায়। এই তালিকায় আছেন, কোটেশ্বর রাও, সিলভার মুরুগান, শ্যাম সিং, রাজিব মিশ্র, সুকেশ জৈন এবং জ্ঞানবন্ত সিং। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে জানানো হচ্ছে, তদন্তের অগ্রগতির জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে অনেকের জিজ্ঞাসাবাদ হয়ে গেছে। সাম্প্রতিক অতীতে এরা বর্ধমান, পুরুলিয়া, বীরভূমে কর্মরত ছিলেন। বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বও সামলেছেন জ্ঞানবন্ত সিং। যদিও তার আগেই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সূত্রের খবর, যে সময়ে রাজ্যে কয়লা পাচার কান্ড একদম চরম মাত্রায় ছিল, সেই সময় রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা ছিলেন জ্ঞানবন্ত সিং। তার পাশাপাশি রাজ্যের পশ্চিমাঞ্চলের আইজি ছিলেন তিনি। বিস্তীর্ণ এলাকাজুড়ে এই কয়লা কান্ড চলেছে।
কয়লা কাণ্ডের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালাকে জিজ্ঞাসাবাদ করার পরেই জ্ঞানবন্ত সিং এর খোঁজ মিলেছিল। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য পাওয়া যাবে বলেই ধারণা ইডির।

 

advt 19

 

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...