Sunday, June 7, 2026

কবে থেকে খুলছে রাজ্যের স্কুল? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

করোনা পরিস্থিতির জন্য প্রায় বছর দুয়েক হল স্কুলের মুখ দেখেনি পড়ুয়ারা। করোনার বাড়বাড়ন্তের জন্য রাজ্যে বর্তমানে অনলাইনেই পড়াশোনা চলছে। যদিও দেশের বেশ কিছু রাজ্যে অফলাইনে পড়াশোনা অর্থাৎ শুরু হয়ে গিয়েছে অফলাইন ক্লাস। কিন্তু কবে খোলা হবে এই রাজ্যের স্কুল? কবে শুরু হবে সেই আগের মতো স্কুল যাওয়া, অফলাইন ক্লাস? তার উত্তর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শিক্ষামন্ত্রী জানান, পুজোর পর খুলতে পারে স্কুল। তবে এর সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ব্রাত্য বসু জানান, ‘স্কুল খোলার বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রী আমাদের সবুজ সঙ্কেত দেবেন। আপাতত আমরা সবকরম পরিস্থিতি-পরিকাঠামো খতিয়ে দেখছি।’

মুখ্যমন্ত্রী পূর্বে জানিয়েছিলেন, করোনা পরিস্থিতির দিকে বিচার বিশ্লেষণ করে পুজোর পর স্কুল খোলার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। কিন্তু চিন্তা বাড়াচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শুক্রবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৭৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ১৩ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪৬ জন। তবে অনেকটাই বেড়েছে সুস্থতার হার। ফলে পুজোয় রাজ্যে সংক্ৰমণ ধরে রাখতে পারলেই স্কুল খোলা সম্ভব হবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাসও যাতে স্বাভাবিক গতিতে হতে পারে, সেই দিকে নজর দিয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের টিকাকরণ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। এই মর্মে প্রত্যেক জেলাশাসককে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। আগামীতে যাতে অনলাইন ছেড়ে অফলাইনেই ক্লাস হতে পারে, সেই লক্ষ্যে এই পদক্ষেপ। রাজ্য সরকারের এই পদক্ষেপের পর মনে করা হচ্ছে পুজোর পরই রাজ্যে স্কুল-কলেজের মুখ দেখতে পাবে পড়ুয়ারা।

আরও পড়ুন- UPSC Result: ৭৬১ জন সফল প্রার্থীর মধ্যে ২ জন বাংলার

advt 19

 

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...