Thursday, June 25, 2026

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, অতিবর্ষণে ফের ভাসতে পারে দক্ষিণবঙ্গ

Date:

Share post:

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ।  গভীর নিম্নচাপ আগামী ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়বে ওড়িশার গোপালপুর, অন্ধ্রপ্রদেশের বিশাখানত্তনমে। বর্তমানে নিম্নচাপের অবস্থান উত্তর পশ্চিম বঙ্গোপসাগর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টি হবে। কাল থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাষ রয়েছে পূর্ব মেদিনীপুরে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাষ। সঙ্গে বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

রাজ্যে অতি বৃষ্টিতে নদীগুলির জলস্তর বাড়ায় নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। শহরাঞ্চলেও জল জমার সম্ভাবনা। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন- ‘দিল্লি দখল করতে দিদির হাত শক্ত করুন’, সামশেরগঞ্জে দেব

advt 19

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...