Friday, June 26, 2026

‘দিল্লি দখল করতে দিদির হাত শক্ত করুন’, সামশেরগঞ্জে দেব

Date:

Share post:

দিল্লি দখল করতে দিদির হাত শক্ত করুন। দিল্লিতে চাই দিদিকে। শনিবার জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট প্রচারে এসে একথা বলেন সাংসদ ও অভিনেতা দেব। ভোটারদের কাছে তাঁর আবেদন, মুর্শিদাবাদে এই দুই কেন্দ্রের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দিল্লি দখলের লড়াইয়ে এগিয়ে দিন। ২০২৪-এর লোকসভা ভোটে দিল্লি দখলের লড়াই করতে দিদির হাত শক্ত করতে জাকির হোসেন (Jakir Hossain) ও আমিরুল ইসলামকে (Amirul Islam) ভোট দিন। কথা দিয়ে কথা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও বলেন, বিজেপির মতো মিথ্যা রাজনীতি করি না। কথা দিয়ে পালিয়েও যাই না। কাউকে ছোট-বড় করছি না। তৃণমূল কংগ্রেস ভোটের প্রচারে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সুফল মানুষ পাচ্ছেন বলে জানান তিনি। দেব বলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানুষ। একুশের ভোট নিয়ে তিনি বলেন, এবারের লড়াইটা খুব কঠিন ছিল। মানুষ সঙ্গে না থাকলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সঙ্গে না থাকলে ২১৩টা সিট আমরা পেতাম না। তাই বাংলার প্রত্যেকটি মানুষকে ধন্যবাদ জানাই।

দেব বলেন, দ্বিতীয় ঢেউয়ের মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে দিদির কথা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাঁরা যদি না থাকতেন তাহলে ২১৩টা সিট পেতাম না। মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দোপাধ্যায়-সহ বড় বড় নেতারা প্রচার করেছেন। তা সত্ত্বেও বুথ স্তরের কর্মীরা না নামলে ২১৩টি সিট পেতাম না। আমরা উন্নয়নের রাজনীতি করি।”

এদিন সামশেরগঞ্জে প্রার্থী আমিরুল ইসলামের হয়ে প্রচার করেন দেব। সামশেরগঞ্জের কাশিমনগর মাঠে একটি জনসভা করেন তিনি। তার পর জঙ্গিপুর বিধানসভা আহিরণ বাঙ্গাবাড়ি স্কুল মাঠে জাকির হোসেনের সমর্থনে এক জনসভায় আসেন। জঙ্গিপুর বিধানসভা আহিরণ বাঙ্গাবাড়ি স্কুল মাঠে জনসভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী গোলাম রব্বানি, অভিজিৎ মুখোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের ইমেলেও মোদির মুখ! আইনজীবীদের প্রতিবাদে সরল ছবি advt 19

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...