Saturday, June 13, 2026

ভবিষ্যতে মমতার সুর করা গানে গাইতে চান কামারহাটির বিধায়ক

Date:

Share post:

দিন কয়েক আগেই একটি মিউজিক ভিডিও লঞ্চ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আর তার প্রশংসা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। স্বভাবতই দলনেত্রীর প্রশংসায় আপ্লুত মদন মিত্র। ঘনিষ্ট মহলের খবর, মুখ্যমন্ত্রীর প্রশংসা পেয়ে উৎসাহিত বিধায়ক জানিয়েছেন,ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর করা কোনও গান গাইতে পারলেই তাঁর গায়ক সত্ত্বা স্বার্থক হবে৷

আরও পড়ুন:অক্টোবরেই কাজে ফিরছেন ‘নতুন মা ‘ নুসরত

শুক্রবার ভবানীপুরের অন্তর্গত কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনান্যদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন মদন মিত্রও৷ এদিন মঞ্চে মদনকে ডেকে আনেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, ‘তোমার নতুন গান শুনেছি, খুব ভালো হয়েছে৷’ এরপরই মদন মিত্র ঘনিষ্ট মহলে জানান, ভবিষ্যতে দলনেত্রীর সুর করা গান গাইতে পারতে তাঁর শিল্পীসত্ত্বা স্বার্থক হবে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগেই ‘ওহ লাভলি’ গান দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন মদন মিত্র৷ সেই গান জুড়েও মমতার প্রশংসা করেছিলেন তিনি৷ মদন মিত্রের নতুন গানও দেবী দুর্গার আরাধনার গান হলেও গোটা গান জুড়ে আসলে দলনেত্রীর বন্দনা করেছেন কামারহাটির বিধায়ক৷ ভবানীপুর থেকে দিল্লি- মদনের নতুন গানে উঠে এসেছে সবই৷ একই সঙ্গে গানের তালে বিঁধেছেন বিজেপি-কেও৷ গানে নিজেকে কালারফুল বয় বলেও দাবি করেছেন মদন৷ মদন মিত্রের নতুন এই গানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল৷

advt 19

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...