Tuesday, February 24, 2026

রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে রবি স্মরণে মোদি, বাংলায় করলেন কবিতা পাঠ

Date:

Share post:

একাধিক ইস্যুতে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রসঙ্ঘের(United Nations) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের(Rabindranath Tagore) লেখনি উদ্ধৃত করে এই ইস্যুকে তুলে ধরলেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। বাংলায় তিনি পাঠ করলেন কবিগুরুর লেখা, “শুভ কর্মপথে ধর নির্ভয় গান। সব দুর্বল সংশয় হোক অবসান।”

এদিকে অধিবেশনে আচার্য চাণক্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সঠিক সময়ে সঠিক কাজ করা দরকার। সময় পেরিয়ে গেলে ওই কাজ আর সফল হয় না। রাষ্ট্রসঙ্ঘের উচিত নিজেদের প্রাসঙ্গিকতা ঘরে রাখা এবং তা আরও কার্যকরী করা। রাষ্ট্রসঙ্ঘের মত মঞ্চকে তার বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে। রাষ্ট্রসঙ্ঘের উপরে উঠছে নানা প্রশ্ন। জলবায়ু সমস্যা এবং কোভিড ছাড়াও দুনিয়ার বিভিন্ন জায়গায় চলা ছায়াযুদ্ধ, সন্ত্রাসবাদ ও আফগানিস্তান সঙ্কট এই প্রশ্নগুলিকে আরও জোরালো করেছে।

আরও পড়ুন:সন্ত্রাসকে যারা রাজনৈতিক অস্ত্র বানায় বিপদ তাদেরও: রাষ্ট্রসঙ্ঘে মোদির নিশানায় পাকিস্তান

পাশাপাশি করোনার উৎস সম্পর্কে চিনকে খোঁচা দিয়ে মোদি এদিন বলেন, ‘কোভিডের উৎসসন্ধান ও ব্যবসা বান্ধব পরিবেশের তালিকা নিয়ে ধাক্কা খেয়েছে রাষ্ট্রসঙ্ঘের বিশ্বাসযোগ্যতা। আন্তর্জাতিক পরিস্থিতি, বিধি ও মূল্যবোধ মেনে চলা উচিত রাষ্ট্রসঙ্ঘের।’ সবশেষে গুরুদেব রবীন্দ্রনাথের লেখা পাঠ করে মোদি বলেন, ‘নিজের শুভ কর্মপথে নির্ভীক হয়ে এগিয়ে যাও। সকল দুর্বলতা ও শঙ্কার অবসান হোক। এটা রাষ্ট্রসঙ্ঘের জন্য যতটা প্রাসঙ্গিক ততটাই অন্য দায়িত্বশীল দেশগুলির জন্য। এতে বিশ্বে শান্তি ও সৌহার্দ্য বাড়বে।’

advt 19

 

spot_img

Related articles

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...

বাইশ গজে ফের ভারত-পাক, মহিলাদের টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা আইসিসির

পুরুষদের টি২০ বিশ্বকাপের মধ্যেই ঘোষিত হল মহিলাদের টি২০ বিশ্বকাপের( Women’s T20 World Cup 2026) সূচি। আগামী জুন মাসে...

কলকাতায় আজ সোনার দামে পরিবর্তন, রইল সর্বশেষ আপডেট 

আন্তর্জাতিক বাজারের অস্থির অর্থনীতি, ডলারের দামের ওঠানামা প্রভাব ফেলেছে সোনা-রুপোর ব্যবসায়। মঙ্গলের কলকাতায় হলুদ ধাতুর দামে বদল এসেছে।...