Wednesday, April 8, 2026

কেন্দ্রীয় দলকে রাজ্যের ক্ষতির হিসেব দিলেন মুখ্যসচিব

Date:

Share post:

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ এবং ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে প্রায় ১০ হাজার কোটি টাকা মূল্যের শস্য ও সম্পদ হানি হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যের বানভাসি এলাকা পরিদর্শন করতে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে ওই হিসেব তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব সুনীল কুমার বার্ণওয়ালের নেতৃত্বে কেন্দ্রের এক আন্তমন্ত্রক প্রতিনিধি দল শনিবার পশ্চিম মেদিনীপুর ঘাটাল এবং হুগলির আরামবাগের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে। দুটি দলে ভাগ হয়ে ৬ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা দুই এলাকা ঘুরে দেখেন। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। পরে তাঁরা বিকেলে নবান্নে স্বরাষ্ট্র সচিব এবং বিপর্যয় মোকাবিলা সচিবের সঙ্গে ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করেন। সেখানেই তাদের হাতে এই ক্ষয়ক্ষতির হিসেব তুলে দেওয়া হয় বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রবিবার ওই প্রতিনিধি দলের একাংশ হাওড়া আমতা উদয়নারায়নপুর এলাকা পরিদর্শন করবেন বলেও জানা গেছে।

আরও পড়ুন- সন্ত্রাসকে যারা রাজনৈতিক অস্ত্র বানায় বিপদ তাদেরও: রাষ্ট্রসঙ্ঘে মোদির নিশানায় পাকিস্তান advt 19

 

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...