Sunday, April 5, 2026

ইস্যুকে সমর্থন করে কৃষক আন্দোলনের পাশে আছি, তবে বনধ-কে সমর্থন নয়: মমতা

Date:

Share post:

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে একজোট হয়ে সোমবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। তাঁদের এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ও বামদলগুলি। রবিবার ভবানীপুর উপনির্বাচনে যদুবাবুর বাজারের প্রচার সভা থেকেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী কৃষকদের ভারত বনধ-এর এই ইস্যুকে সমর্থন করেছেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনওরকম বনধ-কে তাঁর দল সমর্থন করে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “২০১১ সালে রাজ্যে আমরা ক্ষমতায় আসার পর থেকে কোনও বনধ-কে সমর্থন করি না। সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই আমরা বনধ বিরোধী। পার্টির কেউ মারা গেলেও না। তবে ইস্যুকে সমর্থন করছি। আমরা কৃষকদের এই আন্দোলনের পাশে শুরু থেকেই আছি। ভবিষ্যতেও থাকবো। আমরা চাই কেন্দ্র তিনটি কৃষি বিল প্রত্যাহার করুক। কালা কানুন মানছি না। দরকার হলে পঞ্জাব, হরিয়ানায় যাওয়ার জন্য প্রস্তুত আমি।”

আরও পড়ুন- বিজেপি ডান্সিং ড্রাগন, বাংলা থেকেই বিশ্ব শান্তির বার্তা দেবো: মমতা advt 19

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...