Saturday, April 4, 2026

বিজেপি ডান্সিং ড্রাগন, বাংলা থেকেই বিশ্ব শান্তির বার্তা দেবো: মমতা

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনে তাঁর শেষ দিনের প্রচারে বিশ্ব শান্তি সম্মেলন নিয়ে রোম রোম সফর বাতিল হওয়ায় ফের বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “এভাবে আমাকে আটকে রাখা যাবে না। ইতালি সরকার বিশেষ অনুমোদন সাপেক্ষে আমাকে রোমে যাওয়ার আমন্ত্রণ করেছিল। আমি ভেবেছিলাম ওখানে যাবো। কিন্তু কেন্দ্র আমাকে যেতে দিচ্ছে না। তবে আমি এখান থেকেই বিশ্ব শান্তির বার্তা দেবো। এই বাংলা, এই ভবানীপুরের মাটি থেকেই বিশ্ব শান্তির বার্তা দেবো আমি।”

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, এই প্রথম নয়, আগেও তাঁর বিদেশ সফর বাতিল করা হয়েছিল। শিকাগো ও চিন সফর বাতিল করা হয়েছিল। এই বাংলা শান্তির কথা বলে। এই বাংলা সকলকে নিয়ে চলে, সর্বধর্মের কথা বলে। বাংলা দাঙ্গাকে প্রশ্রয় দেয় না। দাঙ্গাবাজদের কোনও ধর্ম হয় না। আর এই ভবানীপুর তো একটা ছোটখাটো ভারতবর্ষ। যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি সকলের সহাবস্থান।

এদিন ফের তিনি অসম, উত্তর প্রদেশ, ত্রিপুরায় “গুন্ডারাজ” প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করেন। ছাড়েননি কংগ্রেস ও সিপিএমকেও। এই তিন দল যে আঁতাত করে চলে, সেই দাবিও করেন। বিজেপিকে নিশানা করে তিনি বকেন, “বিজেপি তো ডান্সিং ড্রাগন। অসমে মৃতদেহ উপর উঠে নাচছে। এটা কোনও রাজনৈতিক দলের কাজ? নাকি তাদের শোভা পায়?”

সব মিলিয়ে ভবানীপুর বিধানসভার অন্তর্গত যদুবাবুর বাজারে শেষ রবিবারের প্রচারে কার্যত ঝড় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভাতেই তাঁর আগে বক্তব্য রাখেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ মালা রায়, দেবাশিস কুমার প্রমুখ। সবশেষে মমতার প্রচার মঞ্চে আসেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী অনুরোধে “একদিন ঝড় থেমে যাবে…” গানটি দু’লাইন গেয়ে শোনান নচিকেতা।

আরও পড়ুন- ‘’পুজোয় দিদির উপহার”, রাজ্যের অভাবী মহিলাদের শাড়ি দেবেন মুখ্যমন্ত্রী advt 19

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...