Sunday, April 5, 2026

তালিবান শাসকদের সঙ্গে আলোচনা করুক ভারত, চাইছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ

Date:

Share post:

তালিবান শাসকদের সঙ্গে আলোচনা করুক ভারত সরকার। এমনটাই চাইছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আব্দুল্লাহ। তিনি বলছেন, আফগানিস্তানের পরিকাঠামো উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল ভারত সরকার। তাই এখন ওই দেশের মসনদে বসা তালিবান শাসকদের সঙ্গে কথাবার্তার হলে কোনও সমস্যা হওয়ার কথা নয়।

শনিবার এক সংবাদসংস্থার সাক্ষাৎকার ফারুক আব্দুল্লাহ বলেন, “বর্তমানে তালিবানের হাতে রয়েছে আফগানিস্তানের শাসনভার। সেখানে প্রাক্তন শাসক আসরফ গণির সময় একাধিক খাতে ভারত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল। তাই আমাদের উচিৎ আফগানিস্তানের নতুন শাসকদের সঙ্গে কথাবার্তা বলা। যখন ভারত আফগানিস্তানে এই বিপুল অর্থ বিনিয়োগ করেছে তবে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে কোনও ক্ষতি আছে কি?”

আরও পড়ুন: মমতার নেতৃত্বেই মোদি বিরোধী জোটে সামিল হতে চায় বাইচুংয়ের “হামরো সিকিম”

উল্লেখ্য, ১৫ অগাস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালিবান। সেপ্টেম্বর ৭ তারিখ কাবুলে অন্তবর্তী সরকারের দায়িত্ব নেয়। মোল্লা মহম্মদ হাসান অখুন্দকে সরকারের প্রধান ও মোল্ল আব্দুল গণি বরাদরকে উপ প্রধানমন্ত্রী ঘোষণা করে তালিবান।

অন্যদিকে, কৃষি আইন নিয়েও এদিন কথা বলেন আব্দুল্লাহ। তাঁর মত, দেশের সরকার যেন কৃষকদের সঙ্গে আলোচনা করে কৃষি আইন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেন।

advt 19

 

Related articles

মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর

দলবিরোধী কাজ করলে কোনও বড় নেতাকেই রেয়াত করা হয় না তৃণমূল কংগ্রেসে। যে নেতার কাজে অসম্মানিত হয় দল,...

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...