Wednesday, June 24, 2026

কোন আইনে রোমে যেতে বাধা মমতাকে? মোদি সরকারকে প্রশ্ন খোদ বিজেপি সাংসদের

Date:

Share post:

বিশ্ব শান্তির সম্মেলনের সভায় রোমে (Rome) আমন্ত্রণ পেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভারতের একজন প্রতিনিধি হয়ে সেখানে যাবেন বলেন মনস্থির করেন। পুজোর ঠিক আগেই আগামী ৬ ও ৭ অক্টোবর রোমে ওই সভা হওয়ার কথা। কিন্তু হঠাৎ কেন্দ্রীয় বাধা। ভারত সরকারের বিদেশ মন্ত্রক (Forign Ministry) চিঠি দিয়ে জানিয়েছে, রোমে যেতে দেওয়া যাবে না বাংলার মুখ্যমন্ত্রীকে। যা নিয়ে ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসা থেকেই তাঁকে রোমে যেতে বাধা বলে অভিযোগ তৃণমূল (TMC) নেত্রীর। তবে শুধু তৃণমূল বা মুখ্যমন্ত্রী নন, এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের অনুমতি না দিয়ে এবার এক বিজেপি (BJP) বর্ষীয়ান সাংসদেরই প্রশ্নের মুখে মোদি সরকারের বিদেশ মন্ত্রক। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) টুইট করে সরাসরি প্রশ্ন তুললেন, “কেন মমতার রোম সফরের অনুমতি দিল না বিদেশ মন্ত্রক? কোন আইনে তাঁকে বাধা দেওয়া হল?”

এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর, শিকাগো সফরও বাতিল করা হয়েছিল। তখনও বিদেশমন্ত্রক কোনও না কোনও অজুহাত দেখিয়ে সফরে অনুমোদন দেয়নি। কিন্তু এবার এই সফর বাতিল ইস্যুতে সুব্রহ্মণ্যম স্বামীর বিজেপিকে প্রশ্ন করে করা টুইট বিড়ম্বনায় ফেললো মোদি সরকারকে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:নয়া টুইস্ট: বৈশাখীকে বেহালার বাড়ি বেচলেন শোভন, দখল ছাড়তে নারাজ রত্না

 

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...