Wednesday, June 24, 2026

নয়া টুইস্ট: বৈশাখীকে বেহালার বাড়ি বেচলেন শোভন, দখল ছাড়তে নারাজ রত্না

Date:

Share post:

শোভন-বৈশাখী-রত্না ট্রায়াঙ্গেলে এবার নতুন টুইস্ট। শোভন চট্টোপাধ্যায়ের (Shobhan Chatterjee) বেহালার পৈতৃক বাড়ি কিনেলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boishakhi Bandopadhyay)। শোভন জানান, মহেশতলায় গুদাম ভাড়া বাবদ যে টাকা তার প্রাপ্য হয় সেটা তিনি গত কয়েক বছর ধরে পাচ্ছেন না। এদিকে আইনি লড়াইয়ের জন্য তাঁর অর্থের প্রয়োজন। বৈশাখী বন্দ্যোপাধ্যায় সেই অর্থ দিতে চেয়েছিলেন। কিন্তু খালি হাতে টাকা নিতে নারাজ প্রাক্তন মেয়র নিজের পৈতৃক বাড়িটি বৈশাখীকে বিক্রি করেছেন। বেহালা পর্ণশ্রীর ১৩৯ বি মহারানি ইন্দিরা দেবী রোডের বাড়ির মালিক এখন বৈশাখী। তবে এই বাড়িতে এখন রয়েছেন রত্না চট্টোপাধ্যায় (Ranta Chatterjee) ও তাঁদের দুই ছেলেমেয়ে। রত্না জানিয়ে দিয়েছেন, প্রাণ থাকতে ওই বাড়ি তিনি ছাড়বেন না আইনি লড়াই লড়বেন।

বৈশাখী জানিয়েছেন, বিভিন্ন মামলার খরচ চালাতে সমস্যা হচ্ছিল শোভনের। বান্ধবী হিসেবে তিনি সাহায্য করতে চান। কিন্তু শোভন তা নিতে অস্বীকার করায় বন্ধু হিসেবেই বেহালার বাড়িটি তিনি কিনেছেন।

গত প্রায় চারবছর বেহালার বাড়ি ছেড়ে গোলপার্কের এক বহুতলে থাকেন প্রাক্তন মেয়র। সেখানেই গত তিন বছর ধরে রয়েছেন বৈশাখীও। তাঁর দাবি, আইন সম্মত ভাবেই শোভনের পৈতৃক বাড়ি কিনেছেন। ওই বাড়ি খালি করতে রত্নাকে নোটিশও পাঠাবেন বলে জানান বৈশাখী। এর আগে জুন মাসেই তাঁর সমস্ত সম্পত্তি বৈশাখীর নামে করে দিয়েছেন শোভন।

তবে, রত্না চট্টোপাধ্যায়ের দাবি, আইনি নোটিশ পেলে আইনত তার মোকাবিলা করবেন। বর্তমানে ওই বাড়িতে রত্না, তাঁর ছেলে সপ্তর্ষি এবং মেয়ে সুহানি থাকেন। রত্না জানিয়েছেন, কোনও অবস্থাতেই তিনি বাড়ি ছাড়বেন না। একই মত প্রকাশ করেছেন ছেলে সপ্তর্ষিও। আর এদিকে বৈশাখী বলেছেন, শোভনের মেয়ে চাইলে মাকে ছেড়ে ওই বাড়িতেই থাকতে পারে। ছেলের অনুরোধও তিনি ভেবে দেখবেন। তবে তাঁর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রত্না ও সপ্তর্ষি চট্টোপাধ্যায়। একইসঙ্গে রত্না চট্টোপাধ্যায় বলেন, পৈতৃক সম্পত্তি বিক্রি করে যাঁকে দিন গুজরান করতে হয়েছে তেমন একজন মানুষকে বিয়ে করেছিলেন বলে তিনি লজ্জিত। তবে, বাড়ি বিক্রিকে কেন্দ্র করে রত্না-শোভন-বৈশাখীর তরজা অনেকদূর গড়াবে বলেই মনে করছে সকলে।

আরও পড়ুন:স্পিকার সময় দেননি, আপাতত সাংসদ পদে ইস্তফা না দিয়েই কলকাতার পথে বাবুল

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...