Sunday, May 24, 2026

যোগী রাজ্যে বিজেপি বিরোধী প্রচার, মহাপঞ্চায়েত থেকে হুঁশিয়ারি টিকাইতের

Date:

Share post:

কৃষক আন্দোলনের অন্যতম নেতা তথা ভারতীয় কৃষক ইউনিয়নের প্রধান রাকেশ টিকাইত রবিবার উত্তর প্রদেশের জনসভা থেকে স্পষ্ট করে দিয়েছেন তিনটি কৃষি আইন প্রত্যাহার করে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলনস্থল পরিত্যাগ করবেন না। প্রয়োজনে তারা দিল্লি  সীমানাতেই মৃত্যু বরণ করবেন।  এদিনের সভা থেকে রাকেশ টিকাইত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কৃষি আইন প্রত্যাহার করতে হবে। সরকার যদি আইন প্রত্যাহার না করে তাহলে গোটা দেশেই এজাতীয় সভার আয়োজন করা হবে। এই দেশ কাউকে বিক্রি করতে কৃষকরা দেবে না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এদিনের সভায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
আন্দোলনকারী কৃষকরা এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ল। উত্তর প্রদেশের মুজাফ্ফরনদরে একটি বিশাল সভার আয়োজন করা হয়েছে। এই সভায় থেকে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির বিরোধিতা শুরু করেছে আন্দোলনকারী কৃষকরা। কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি নিয়ে আন্দোলন শুরু হয়েছে দিল্লির সীমানায়। তারপর থেকে ধীরে ধীরে গোটা দেশেই ছড়িয়ে পড়েছে সেই আন্দোলন। এতদিন এই আন্দোলন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ছিল।তবে এদিন আন্দোলনকারী কৃষকদের বিজেপি বিরোধিতার স্পষ্ট রূপ দেখল দেশের মানুষ।
আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। মুখ্যমুন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথের ওপর চাপ তৈরি করতে, আন্দোলনকারী কৃষকরা একাধিক পন্থা গ্রহণ করেছে। যদিও কেন্দ্র বলেছে মুষ্টিমেয় কিছু কৃষকই এই আন্দোলনে সামিল হয়েছে। তবে আন্দোলনকারী কৃষকরা তাতে দমার নয়। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে উত্তর প্রদেশের এই জনসভা থেকেই তারা কৃষি আইন প্রত্যাহারের দাবি আরও জোরালো করতে চায়। সংসদে যারা বসে রয়েছে  তাদের কানে যাতে কৃষকদের দাবি পৌঁছায় তার জন্যই এই জনসভার আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছে আন্দোলনকারীরা।
কৃষকরা বিজেপির বিরুদ্ধে একাধিক কর্মসূচি গ্রহণ করে চাপে ফেলতে চাইছে যোগী সরকারকে। কৃষকদের পক্ষ থেকে জানান হয়েছে রাজ্যের একাধিক গ্রামে গিয়ে আন্দোলনের সপক্ষে প্রচার চালাবে তারা। ২৭ সেপ্টেম্বর ভারত বন্ধেরও ডাক দেওয়া হয়েছে। উত্তর প্রদেশ কৃষকদের সবথেকে বড় মহাপঞ্চায়েত এটাই বলে দাবি করেছে বিক্ষোভকারীরা। মোর্চার তরফ থেকে দাবি করা হয়েছে, জাতি, ধর্ম, রাজ্য শ্রেণী নির্বিশেষে সকল মানুষই তাদের সমর্থন করেছে।

 

advt 19

 

Related articles

ফলতার ফলাফলে পুরোনো কারচুপিতে সরব অভিষেক, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

বিধানসভা নির্বাচনে এসআইআর পর্ব থেকে ভোট গণনা পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির কারচুপির অভিযোগে সরব ছিল...

কোটি টাকার প্রকল্পেও ঘরে জল নেই, জল জীবন মিশন নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশ যাদবের

পাইপলাইন তৈরি হয়েছে, তবু কলে জল নেই। তাহলে এই ‘জল জীবন মিশন’ কার স্বার্থে? যোগীরাজ্যে প্রয়াগরাজের মতো এলাকায়...

আমরা ফিরে আসব: বিজেপির বুলডোজার রাজনীতির প্রতিবাদে সরব মমতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত তৃণমূল কংগ্রেসের উপর ক্রমাগত...

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...