Tuesday, June 16, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন রাজ্যগুলিকে টপকে শ্রম পোর্টালে নাম নথিভুক্তিতে দুইয়ে বাংলা

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নাম নথিভুক্তের ই-শ্রম পোর্টালে প্রথমের সারিতে বাংলা। ফলে গত এক সপ্তাহে বিজেপির ডাবল ইঞ্জিন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহারকে পিছনে ফেলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য। নাম নথিভুক্তিতে এই মুহূর্তে বাংলা দ্বিতীয় স্থানে। তথ্য প্রকাশ করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক।
শ্রমমন্ত্রক জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন দেশের ১ কোটি ৭১ লক্ষ ৫৯ হাজার ৭৪৩ জন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। অর্থাৎ, এক মাসে সংখ্যাটি দু’কোটিরও কম। যে চার সপ্তাহের তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, নাম নথিভুক্তির ক্ষেত্রে প্রথম তিনটি রাজ্য হল ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বিহার। অর্থাৎ, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা পরিষেবা পৌঁছে দিতে তাঁদের নাম নথিভুক্তি করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পারফরম্যান্স দেশের অন্য রাজ্যগুলির তুলনায় অনেক ভালো। বরং, এক্ষেত্রে বিজেপি শাসিত তথাকথিত “ডাবল ইঞ্জিন” সরকারগুলির পারফরম্যান্স-এর গ্রাফ নিম্নমুখী।

advt 19

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...