Monday, March 16, 2026

মেগা ম্যাচের আগেই পিএসজির অনুশীলনে লিওনেল মেসি

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স লিগে আগামী ২৯ তারিখ মেগা ম্যাচে গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটির মুখোমুখি পচেত্তিনোর পিএসজি।ভারতীয় সময় রাত ১২:৩০ টায় শুরু হবে খেলা। আর তার আগে সুখবর পিএসজি শিবিরে। হাঁটুর চোট কাটিয়ে অনুশীলনে নেমে পড়লেন লিওনেল মেসি। মেগা ম্যাচকে সামনে রেখে নিজেকে ঝালিয়ে নিতে অনুশীলনে ফিরলেন লিও।
জানা গিয়েছে, সোমবারের অনুশীলনের পর আর্জেন্টাইন সুপারস্টারের মাঠে ফেরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিসজি কোচ।প্রসঙ্গত, গত রবিবার ঘরের মাঠে লিগ ওয়ানে লিঁওর বিরুদ্ধে পিএসজির ২-১ গোলে জয়ের ম্যাচে বাম হাঁটুতে চোট পান পিসজির প্রাণভোমরা। যার ফলে ম্যাচের ৭৮ মিনিটে পিএসজি কোচ মেসিকে তুলে নেন। এরপর এমআরআই স্ক্যানে বাম হাঁটুতে চোট পাওয়া যায়। এর ফলে পিএসজির হয়ে সাবেক বার্সেলোনা তারকা খেলতে পারেননি মেস ও মোঁপেলিয়ের বিপক্ষে দুটি লিগ ম্যাচে।

আরও পড়ুন – দিল্লিতে জরুরি তলব, সন্ধেয় শহর ছাড়ছেন সুকান্ত, দিলীপ ও অমিতাভ
পিএসজির হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেললেও গোলের দেখা পাননি লিওনেল মেসি। মেগা ম্যাচে মেসির পায়ের দিকে তাকিয়ে ফুটবল বিশ্ব। মেসি গোলে ফিরলে পিএসজির জয় যে অনেকটা সহজ হয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। মেসিও চাইবেন পিএসজির জার্সিতে তার প্রথম গোলটি তুলে নিতে। অনুশীলনে মেসিকে দেখে স্বভাবতঃই খুশি পিএসজি সমর্থকরা। মেসি ছাড়াও চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার মার্কো ভেরাত্তি।

 

advt 19

 

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...