Friday, June 26, 2026

ডবল ইঞ্জিনের রাজ্যে গর্ভবতী মহিলাকে গণধর্ষণের পর ফেলে রাখা হল রেললাইনে

Date:

Share post:

ডবল ইঞ্জিনের রাজ্যে গর্ভবতী মহিলাকে গণধর্ষণ। ধর্ষকরা নির্যাতিতাকে ফেলে গেলো রেললাইনে। ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায়‌। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ২ জনকে।

বিহারের পাটনায় ২৪ বছর বয়সী গর্ভবতী মহিলাকে গণধর্ষণ করে পাটনা জংশনের কাছে রেললাইনে অজ্ঞান অবস্থায় ফেলে রাখা হয়। সূত্রের খবর, এখন পর্যন্ত তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে দু’জন-বিশাল এবং অঙ্কিতকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: দিল্লিতে জরুরি তলব, সন্ধেয় শহর ছাড়ছেন সুকান্ত, দিলীপ ও অমিতাভ

শনিবার রাতে ওই মহিলা তার বাড়ির কাছে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় এলাকার দুই যুবক তার সাথে দুর্ব্যবহার করতে থাকে। তারা তার মুখ ঢেকে তাকে পাশের মাঠে নিয়ে যায়। ওই দুই ব্যক্তি অন্য একজনকে ডেকেছিল এরপর তিনজন তাকে একের পর এক ধর্ষণ করে বলে অভিযোগ। এবং রেল লাইনের ধারে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে ।

ওই মহিলা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। সমস্ত পরীক্ষা হয়েছে। ইতিমধ্যেই তার বয়ান রেকর্ড করেছে পুলিশ। ‌সোমবার তার জবানবন্দি আদালতে পেশ করা হবে। বর্তমানে পুলিশ তৃতীয় অভিযুক্তকে খুঁজছে।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...