Tuesday, June 9, 2026

৭ মাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত ১৭৯

Date:

Share post:

উৎসব মরসুমে দেশবাসীকে খানিক স্বস্তি দিয়ে নিচের দিকে নামলো করোনার গ্রাফ(covid graph)। মার্চ মাসের পর ভারতের দৈনিক করোনা সংক্রমণ নেমে এলো ২০ হাজারের নিচে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে(Central health and family welfare ministry) দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৭৯৫। সমানতালে নেমেছে দৈনিক মৃত্যুর হার। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১৭৯ জন।

আরও পড়ুন:উৎসবের মরসুমে জ্বালানির দামে ছ্যাঁকা, ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে করোনাকে হারিয়ে দেশে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। শেষ ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ৩০ জন। ফলস্বরূপ অ্যাক্টিভ দেশের সংখ্যা কমে গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৯২ হাজার ২০৬ হয়েছে। দেশজুড়ে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৭৮ হাজার ৭৮৬। এখনো পর্যন্ত এখনও পর্যন্ত করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৯ লক্ষ ৩১ হাজার ৯৭২। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৭ হাজার ১৯৪। পাশাপাশি দেশ জুড়ে এখনো পর্যন্ত ৮৬ কোটি ১ লক্ষ ৫৯ হাজার ১১ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।

advt 19

 

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...