Tuesday, June 9, 2026

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

Date:

Share post:

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত ফরিদুল ইসলাম (Faridul Islam)। এই নিয়ে মোট গ্রেফতারি বেড়ে দাঁড়াল ৪৬। সিসিটিভি ফুটেজ দেখে ফরিদুলকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

রবিবার দুপুরে আশঙ্কায় উত্তপ্ত হয়ে ওঠে পার্ক সার্কাস ৭ পয়েন্ট ক্রসিং এলাকা। বেআইনিভাবে রাস্তা অবরোধ করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের উপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর কিছুই বাদ যায়নি। সংঘর্ষে কয়েকজন পুলিশকর্মী এবং CRPF-এর দুই জওয়ান আহত হন। সোমবার আহত পুলিশদের সঙ্গে কথা বলতে সাউথ ইস্ট ডিভিশনের DC অফিসে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘গুন্ডামির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে সরকার।। কোনও অসামাজিক কাজ বরদাস্ত করা হবে না। কান খুলে শুনে রাখুন, এটাই আপনাদের শেষ ঘটনা। এরপর এই ধরনের অ্যাকশন আর করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবে না।’ এই ঘটনার ২৪ ঘণ্টা কাটার আগেই এবার মূল অভিযুক্তকে গ্রেফতার কলকাতা পুলিশের (Kolkata Police)।

 

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...