Tuesday, June 9, 2026

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই নিয়ে গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেল। গত ১৫ মে, শুক্রবার কলকাতায় (Kolkata) লিটার প্রতি পেট্রোলের দাম ৩ টাকা ২৯ পয়সা বেড়ে হয়েছিল ১০৮.৭৪ টাকা। মঙ্গলবার সকালে তা বেড়ে দাঁড়াল ১০৯ টাকা ৭০ পয়সা। এদিন বেড়েছে ডিজেলের দামও। নতুন দাম ৯৬.০৮ টাকা।

দেশের অন্যান্য মেট্রো শহরেও একই ছবি। মঙ্গলবার থেকে দিল্লিতে পেট্রোলের দাম ৮৭ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। ডিজেল ৯১ টাকা ৫৮ পয়সা। আজ সকাল থেকে মুম্বইয়ে পেট্রোলের দাম ৯১ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৭.৫৯ টাকা। ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে ডিজেলের দাম ৯৪ টাকা ৮ পয়সা। একই রকম ভাবে চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৪. ৪৯ টাকা এবং ৯৬. ১১ টাকা হয়েছে।

 

Related articles

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...