Monday, June 22, 2026

দলত্যাগের আগেই CPI পার্টি অফিস থেকে AC খুলে নিলেন কানহাইয়া

Date:

Share post:

জল্পনা মতোই কংগ্রেসে যোগ দিলেন কানহাইয়া কুমার (Kankaiya Kumar)। আর যোগদানের আগেই বিতর্ক উস্কে দিলেন কানহাইয়া। নিজের দলীয় কার্যালয় থেকে শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন খুলে নিলেন তিনি। CPI-এর বিহারের রাজ্য সম্পাদক রাম নরেশ পাণ্ডে (Naresh Pandey) জানান, নিজের খরচেই পাটনার পার্টি অফিসে AC মেশিন লাগিয়েছিলেন কানহাইয়াই। “সম্প্রতি সেটি খুলে নিয়ে যাওয়া হয়েছে”। এই ঘটনায় হতবাক বিহারের বাম ঌকর্মী-সমর্থকরা। কানহাইয়ার এহেন অচরণে ক্ষুব্ধ অনেকেই। তবে, কানহাইয়ার মতো ইয়ুথ আইকনকে ধরে রাখতে না পারায় অনেকে আবার পার্টি নেতৃত্বকেই দুষছেন।

বিহারের CPI রাজ্য সম্পাদক বলেন, ৪ ও ৫ তারিখ দিল্লিতে পার্টির এক্সিকিউটিব কাউন্সিলের বৈঠকে যোগ দিয়েছিলেন কানহাইয়া। কিন্তু তখন একবারের জন্য মনে হয়নি তিনি দলবদল করবেন। তিনি দলের কাছে কখনও কোনও পদের জন্য দাবি করেননি।

এদিকে, মঙ্গলবার সকালেই বামেদের এই পোস্টার বয়কে দলে স্বাগত জানিয়ে দিল্লিতে কংগ্রেস অফিসের বাইরে পোস্টার নজরে পড়ে। পোস্টারে রাহুল গান্ধীর সঙ্গেই ছবি রয়েছে কানহাইয়ার।তবে, ইতিমধ্যেই তাঁকে ‘গদ্দার’ আখ্যা দিতে শুরু করেছেন যুব বামপন্থী কর্মীরা।

advt 19

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...