Friday, March 20, 2026

গুলাবের লেজ থেকে জন্ম নিল নতুন সাইক্লোন ‘শাহিন’

Date:

Share post:

ঘূর্ণিঝড় গুলাবের প্রভাব এখনও কাটেনি। তার আগেই ফের আশঙ্কার কথা শোনাল মৌসম ভবন (The Indian Meteorological Department)। গুলাবের প্রভাবে আরও এক নতুন সাইক্লোনের জন্ম হয়েছে। এই সাইক্লোনের নাম হবে ‘শাহিন’ (Cyclone Shaheen)। শুক্রবারই এই ঝড়ের অনুকূল ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা।রবিবার স্থলভাগে আছড়ে পড়ার পর থেকে শক্তি হারাতে শুরু করেছিল সাইক্লোন ‘গুলাব’ (Cyclone Gulab)। মঙ্গলবার আরও শক্তি ক্ষয় করেছে গভীর নিম্নচাপ।
মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর-পূর্ব আরব সাগর এবং গুজরাত উপকূলে ফের একটি ঘূর্ণাবর্ত আবির্ভূত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মৌসম ভবন জানিয়েছে, সম্ভবত শুক্রবার এই ঘূর্ণাবর্ত আছড়ে পড়তে পারে।আবহবিদরা জানিয়েছেন, এ ভাবে একটি ঘূর্ণিঝড়ের (Cyclone Gulab) লেজ থেকে শক্তি বাড়িয়ে আরও একটি ঘূর্ণিঝড় (Cyclone Shaheen) তৈরি হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে।
মৌসম ভবন জানিয়েছে, আগামী ৯৬-১২০ ঘণ্টার মধ্যে আরব সাগর থেকে জলীয়বাষ্প সংগ্রহ করে সাইক্লোনটি আরও শক্তিশালী হবে। তারপরে শক্তি বাড়িয়ে ভূমিভাগে আছড়ে পড়ার সম্ভাবনা।

আরও পড়ুন – মালদ্বীপ পৌঁছনোর আগেই চিন্তার ভাঁজ ভারতীয় দলে, করোনায় আক্রান্ত অমরিন্দর সিং
জানা গিয়েছে, ২০১৮ সালে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। ভারতের পশ্চিম উপকূলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় গাজা (Cyclone Gaja) তামিলনাড়ু পুদুচেরীতে এভাবেই আছড়ে পড়েছিল।
মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ওমানের (Oman) দিকে এটি সরে যাবে এবং আরব সাগরে প্রবেশ করার পরে তা ফের শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়বে।

 

advt 19

 

Related articles

আমলা-পুলিশ আধিকারিকদের বদলির হিড়িক, ‘প্রতিহিংসাপরায়ণ’ কমিশনের বিরুদ্ধে হাই কোর্টে তৃণমূল

নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরে একের পর এক আমলা, পুলিশ আধিকারিকদের বদলি করেই চলেছে...

ডলারের নিরিখে শুক্রবার টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পরল ভারতীয় মুদ্রার (Indian Rupee) উপর। শুক্রবার ডলারের নিরিখে টাকার দামের...

আইপিএলের আগে পন্থকে কড়া বার্তা গোয়েঙ্কার? তারকা পেসারকে নিয়ে সমস্যায় দিল্লি

২০২৫ সালের আইপিএলের নিলামে রেকর্ড দাম দিয়েই ঋষভ পন্থকে (Rishabh Pant )নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka )দল লখনউ।...

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...