Saturday, April 4, 2026

দুই ভাইয়ের বিবাদ মেটাতে গিয়ে গুরুতর জখম প্রতিবেশী বৃদ্ধ 

Date:

Share post:

দুই ভাইয়ের বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত প্রতিবেশী এক বৃদ্ধ। বৃদ্ধর গলায় ধারালো অস্ত্রের কোপ এবং ডান হাতের একটি আঙ্গুল কেটে নেওয়া হয়। মালদহের চাঁচল থানার মালতিপুরের ঘটনা। আহত ব্যাক্তির শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ থাকায় মালদহ মেডিক্যেলে স্থানান্তর করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে আহতর নাম আব্দুল জলিল (৫৫)।পেশায় কৃষক। আহতর ছেলে গোলাম মস্তফা জানান,সোমবার রাত্রিবেলা নাজির হোসেন ও ইনসান আলী প্রকাশ্যে রাস্তায় অকথ্য ভাষায় গালাগালি করছিল। সেই সময় প্রতিবেশী আব্দুল জলিল দুই ভাইয়ের বিবাদ মেটাতে জান।গালাগালির প্রতিবাদ করেন। সেই সময় নাজির হোসেন ধারালো অস্ত্র নিয়ে আব্দুলের ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। তার গলায় হাতে আঘাত লাগে। এমনকী ডান হাতের একটা আঙ্গুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ। চিৎকারে স্থানীয়রা ছুটে আসতে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুত্বর আহত আব্দুল জলিলকে প্রথমে চাঁচোল হাসপাতালে ও পরে শারীরিক অবস্থার অবনতি হলে মালদহ মেডিক্যালে স্থানান্তর করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...