Saturday, April 4, 2026

ভবানীপুরে ভোট পর্যন্ত জারি ১৪৪ ধারা

Date:

Share post:

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে (Bhawanipur) উপনির্বাচন। তার আগেই এলাকায় জারি হল ১৪৪ ধারা। মঙ্গলবার সন্ধে সাড়ে ৬ টা থেকে ভোট গ্রহণ পর্যন্ত এই ধারা জারি থাকবে।

শেষের দিকে প্রচারে গিয়ে বাম-বিজেপি (Left-Bjp) এলাকায় বিশৃঙ্খলা তৈরি সৃষ্টি করে। অভিযোগ বানচাল করতেই এই প্রক্রিয়া। সোমবার, যদুবাবুর বাজার চত্বরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ধস্তাধস্তি হয়। সেই সময়ে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা আগ্নেয়াস্ত্র বের করে জনতার দিকে তাক করে হুমকি দেন। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে।  এরপরে মঙ্গলবার বিকেলে এলাকায় ১৪৪ ধারা জারি করা হল।

উপনির্বাচনের জন্য এদিন লালবাজারে পুলিশ কমিশনার সৌমেন মিত্রের নেতৃত্বে বিশেষ বৈঠক করেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। ছিলেন ভবানীপুর বিধানসভার অন্তর্গত নটি থানার অফিসার ইনচার্জ, ডিভিশন ইনচার্জ। লালবাজার সূত্রে খবর,

• ভবানীপুরে ভোটগ্রহণের আগের দিন থেকে পরেরদিন গুলিতেও বিশেষ নজর রাখা হবে।

• নির্বাচনের সময় আগে ও পরে বিধানসভা এলাকার সব সিসিটিভি ফুটেজ লালবাজার থেকে মনিটরিং করা হবে।

• প্রতিটি বুথের সামনে ও বিভিন্ন এলাকাতে মোতায়েন থাকবে বাড়তি ফোর্স।

• রাখা হবে মহিলা পুলিশ।

• কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে।

আরও পড়ুন- “কংগ্রেস না বাঁচলে দেশ বাঁচবে না”, রাহুলের হাত ধরে নতুন ইনিংস শুরু কানহাইয়ার advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...