Saturday, June 27, 2026

ত্রিপুরা: বিজেপি ও কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন ৫১ জন

Date:

Share post:

ত্রিপুরার(Tripura) মাটিতে তৃণমূলকে(TMC) আটকাতে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে শাসক দল বিজেপি(BJP)। যদিও ত্রিপুরার মানুষ ক্রমশ আপন করে নিচ্ছে ঘাসফুলকে। বুধবারও বিজেপি, কংগ্রেস সহ একাধিক দল থেকে তৃণমূল শিবিরে নাম লেখালেন ৯ পরিবারের ৫১ জন সদস্য। তৃণমূলের এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয় ত্রিপুরার ধুমাচাড়াতে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আশিস লাল সিং, শক্তি প্রতাপ সিং, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, স্বর্ণপ্রভা চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা।

আরও পড়ুন:সত্যের জন্য আজীবন লড়াই করব, পদত্যাগের পর ভিডিও বার্তা কংগ্রেস নেতা সিধুর

উল্লেখ্য, ২৩-এর বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ত্রিপুরায় ক্রমশ ঘাঁটি শক্ত করছে ঘাসফুল শিবির। মঙ্গলবার আমবাসাতে নতুন দলীয় অফিস খোলা হয় তৃণমূলের। পাশাপাশি, ওই দিনই তৃণমূল নেতা সুবল ভৌমিকের হাত ধরে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান করেন চারশোরও বেশি কর্মী সমর্থক। এরপর বুধবার ফের যোগদান অনুষ্ঠান জারি রইল প্রতিবেশী রাজ্য।

advt 19

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...