Wednesday, June 24, 2026

মোদি মন্ত্রিসভায় বঞ্চিত বাংলা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বাবুল

Date:

Share post:

তৃণমূলে যোগ দেওয়ার পর এই প্রথম একেবারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) নিশানা করলেন বাবুল সুপ্রিয়।রাজনৈতিক মহলের একাংশ বরাবরই বলে আসছিল, মন্ত্রিত্ব খুইয়েই দলবদল করেছেন বাবুল। সেই দাবি অবশ্য প্রকাশ্যে কখনই মানেননি তিনি। বরং বলেছিলেন, সাত বছর মানুষের জন্য কাজ করার পর মন্ত্রিত্ব চলে গেলে খারাপ তো লাগেই।
বুধবার তিনি বলেন, সাত বছরে মনে হয়েছে, প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। সাত বছরে ক্যাবিনেট মন্ত্রী তো দূর, পূর্ণ মন্ত্রীও করা হয়নি।তবে, এই অভিযোগ শুধুমাত্র তাঁর নিজের বিষয়ে নয়, বরং সাংসদ সুরিন্দর সিং আলুয়ালিয়ার নামও করেছেন বাবুল সুপ্রিয়। বলেছেন, আমি আমার কথা বলছি না, কিন্তু সুরিন্দর সিং আলুয়ালিয়া জি কত সিনিয়র, তাঁকেও কোনও পূর্ণ মন্ত্রীর পদ দেওয়া হয়নি। এরপরই তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে বাবুল বলেন, উন্নয়নের স্বার্থেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলে নাম লিখিয়েছেন তিনি।রাজ্যের মানুষের উন্নয়নের জন্য মমতাদি আমাকে যে দায়িত্ব দিতে চেয়েছেন, সেই কারণেই আমি তৃণমূলে।

আরও পড়ুন- করোনাকালেও অর্থনৈতিক সাফল্য: রেকর্ড হারে GDP বৃদ্ধি বাংলার, টুইট ডেরেকের
এবার দল পাল্টে স্বয়ং প্রধানমন্ত্রীকে আক্রমণ শানাতে বাঙালি আবেগকেই হাতিয়ার করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।তৃণমূলে এসে তাঁর দায়িত্ব কী হবে, তা নিয়ে রাজ্য রাজনীতিতে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। রাজনৈতিক মহলের মত, রাজ্যের কোনও গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীও করা হতে পারে বাবুল সুপ্রিয়কে। সেই সূত্রে এদিন মন্ত্রিত্ব নিয়ে যেভাবে খোদ নরেন্দ্র মোদিকে আক্রমণ শানালেন বাবুল, তাতে সেই সম্ভাবনা আরও বাড়ল বলেই মনে করছেন ওয়াকিবহালমহল।

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...