Saturday, April 4, 2026

আহিরীটোলায় বাড়ি ভেঙে মৃত্যু ২ জনের, ফিরহাদ বললেন, আগেই নোটিস দেওয়া হয়েছিল

Date:

Share post:

আহিরীটোলা স্ট্রিটে ভেঙে পড়া বাড়ি থেকে শিশু, বৃদ্ধা সহ মোট ৯ জনকে উদ্ধার করা হল। ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এনডিআরএফ, ডিএমজি, দমকল, পুলিসের যৌথ প্রচেষ্টায় বাড়িতে আটকে থাকা সকলকেই উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের ৩ মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, শশী পাঁজা।

ঘটনাস্থল পরিদর্শনের পর ফিরহাদ হাকিম বলেন,  “ভেঙে পড়া বাড়িটিকে আগেই বিপজ্জনক হিসাবে চিহ্নিত করা হয়েছিল। নোটিসও দেওয়া হয়েছিল। সেই নোটিস ছিঁড়ে ফেলে দেওয়া হয়। পুরসভার কর্মীরা বারবার বাসিন্দাদের বলেছেন। তবে তাঁরা উঠতে চাননি।”

বুধবার সকালে টানা বৃষ্টিতে ভেঙে পড়লো ১০ নম্বর আহিরীটোলা স্ট্রিটের একটি পুরোন বাড়ি। জোড়াবাগান থানার পুলিশ, দমকল, DMG উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন: সরকারি বাসস্থান দখলদারদের উচ্ছেদ করতে পারবে রাজ্য, নির্দেশ হাইকোর্টের

এই ঘটনা প্রসঙ্গে সুজিত বসু বলেন, “যাদেরকে উদ্ধার করেছি তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি কঠিন কিন্তু আমরা তাড়াতাড়ি উদ্ধারকাজ করতে পারব”। মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, “আহিরীটোলা ডালপট্টি অঞ্চলে বাড়িটি ধসে পড়েছে। সকাল থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। সকলে মিলে এই কাজ করছে।”

বর্তমানে আহিরীটোলার ১০ নম্বর স্ট্রিটের ওই দোতলা বাড়িটিকে ভেঙে ফেলা হবে বলেই জানিয়েছেন রাজ্যের আবাসন ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ওই বাড়ির বসবাসকারীদের প্রাথমিকভাবে ত্রিপল দেওয়া হবে। পরে চাইলে পুনর্বাসনের বন্দোবস্ত করা হবে। বাড়িওয়ালা এবং ভাড়াটের অশান্তিতে অনেক সময় বিপজ্জনক বাড়িগুলি সংস্কারের কাজ থমকে থাকে। তার ফলে পুরসভা বিপাকে পড়ছে বলেও দাবি পুরপ্রশাসকের।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...