Saturday, April 4, 2026

আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বাড়াল কেন্দ্রীয় সরকার

Date:

Share post:

আন্তর্জাতিক বিমান পরিষেবার(international airplane service) ক্ষেত্রে ফের একদফা নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রেখেছিল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ(DGCA)। মঙ্গলবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করে সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হল ৩১ অক্টোবর পর্যন্ত। যদিও কেন্দ্রের(Central) তরফে জানিয়ে দেওয়া হয়েছে এয়ার বাবল পরিষেবার(air bubble service) মাধ্যমে কয়েকটি দেশের সঙ্গে উড়ান পরিষেবা জারি থাকবে ভারতের। বর্তমানে বিশ্বের ২৭ টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি রয়েছে দেশের।

আরও পড়ুন:করোনাকালেও অর্থনৈতিক সাফল্য: রেকর্ড হারে GDP বৃদ্ধি বাংলার, টুইট ডেরেকের

বর্তমানে ভারতের সঙ্গে প্রতিবেশী বাংলাদেশের পাশাপাশি ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স আরব আমিরশাহির মতো দেশের এয়ার বাবল চুক্তি রয়েছে। যার মাধ্যমে দুই দেশের আগত যাত্রীদের জন্য আরটি পিসিআর টেস্ট এবং হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখা হয়। মনে করা হচ্ছে কোভিড বিপর্যয়ের ঝুঁকি যতদিন না কমবে ততদিন এই এয়ার বাবল চুক্তি রাখা হবে। তবে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ থাকলেও পণ্য পরিবহন ব্যবস্থা জারি থাকবে। তবে নতুন করে বিধিনিষেধ বেড়ে যাওয়ায় পুজোর মুখে যারা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেছিলেন তাদের জন্য কেন্দ্রের এই নির্দেশিকা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

advt 19

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...