Saturday, April 4, 2026

আজ নিম্নচাপের জেরে ভাসতে পারে রাজ্যের একাধিক জেলা

Date:

Share post:

নিম্নচাপের শক্তি ক্রমেই বাড়ছে । মঙ্গলবার রাতভোর কখনও হালকা অথবা কখনও ভারী বৃষ্টি হয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় । সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া । যার জেরে আজ বুধবার ভাসতে পারে দক্ষিণবঙ্গ।

নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। মাঝে মাঝে দমকা হাওয়া বইতে পারে৷ যার সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬০ কিলোমিটার৷ উত্তাল থাকবে সমুদ্র। তাই, মৎস্যজীবীদির সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বুধবার রাজ্যের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।
দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাঁকুড়া- পুরুলিয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির হতে পারে৷ এ কারণে এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, হলুদ সতর্কতা জারি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ও দুই ২৪ পরগনায় এবং দুই বর্ধমানে৷ এই জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে৷
নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। মাঝে মাঝে দমকা হাওয়া বইতে পারে৷ যার সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬০ কিলোমিটার৷ উত্তাল থাকবে সমুদ্র। তাই, মৎস্যজীবীদির সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...