Sunday, June 21, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে ৬ উইকেটে জয় সিএসকের

Date:

Share post:

বৃহস্পতিবার আইপিএলে( Ipl) সানরাইজার্স হায়দরাবাদের (sunrisers hyderabad)  বিরুদ্ধে দুরন্ত জয় পেল চেন্নাই সুপার কিংস( Csk)। এদিন মহেন্দ্র সিং ধোনির সিএসকে ৬ উইকেটে হারাল কেন উইলিয়ামসনের হায়দরাবাদকে। ম‍্যাচের সেরা জস হ‍্যাজলউড।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৪ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রান করেন ঋদ্ধিমান সাহা। ৪৪ রান করেন ঋদ্ধি। ১১ রান করেন উইলিয়ামসন। চেন্নাইয়ের হয়ে তিন উইকেট নেন হ‍্যাজলউড। দুটি উইকেট নেন ব্রাভো। একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর এবং রবীন্দ্র জাদেজা।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় ধোনির দল। চেন্নাইয়ের হয়ে দুরন্ত শুরু করেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড এবং ফ‍্যাফ ডুপ্লেসি। ৪৫ রান করেন রুতুরাজ। ৪১ রান করেন ডুপ্লেসি। ১৪ রানে অপরাজিত ধোনি। বৃহস্পতিবারের ম‍্যাচে একেবারে ম‍্যাচ ফিনিশার হিসেবে শেষ করেন ক‍্যাপ্টেন কুল। হায়দরাবাদের হয়ে তিনটি উইকেট নেন জেসন হোল্ডার। একটি উইকেট নেন রশিদ খান।

আরও পড়ুন:বাগান তাঁবুতে ব‍্যারেটো, নবসজ্জিত মোহনবাগান তাঁবু দেখে উচ্ছসিত সবুজ তোতা

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...