Sunday, April 5, 2026

সুসংবাদ!পুজোর আগেই বিদায় নিতে চলেছে বর্ষা

Date:

Share post:

পুজোর আগেই বিদায় নিচ্ছে বর্ষা। এমনটাই জানাল মৌসম ভবন। চলতি মরসুমে বৃষ্টি স্বাভাবিকই হয়েছে বলে জানিয়েছে তারা। দীর্ঘকালীন বৃষ্টি ৯৪ থেকে ১০৬ শতাংশ হলে তাঁকে স্বাভাবিক বৃষ্টি বলা হয়। এই মরসুমে স্বাভাবিক বৃষ্টি হলেও গোটা মরসুম জুড়ে বৃষ্টির হার সমান ছিল না। সেপ্টেম্বরেই সবথেকে বেশি বৃষ্টি হয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর থেকেই উত্তর-পসচিম ভারত থেকে বিদায় নিতে শুরু করেছে বর্ষা। জুন মাসে ৯.৬ শতাংশ উদ্বৃত্ত বৃষ্টি হয়েছিল। যদিও জুলাই ও অগস্টে বৃষ্টিতে ঘাটতি দেখা দিয়েছিল। জুলাইয়ে ৬.৮ শতাংশ ও অগস্টে ২৪ শতাংশ ঘাটতি হয়েছিল। কিন্তু সেপ্টেম্বরে ঘূর্ণাবত, নিম্নচাপ ও ঘূর্ণিঝরের ফলে দেশজুড়ে প্রবল বৃষ্টি হয়েছে।  যার ফলে সবমিলিয়ে বর্ষায় প্রায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে বলেই মৌসম ভবনের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন:কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ থেকেই আবহাওয়ার উন্নতি

প্রসঙ্গত এখনও কোনও কোনও রাজ্যে নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে। তবে তাও অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই কমে যাবে এবং এই নিম্নচাপের সঙ্গে মৌসুমি বায়ুর কোনও যোগাযোগ নেই বলেই জানিয়েছে মৌসম ভবন।

advt 19

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...