Saturday, April 4, 2026

সঙ্গী চিন, পাকিস্তানের মাটিতে অভিযানে নামতে চলেছে ভারতীয় সেনা

Date:

Share post:

চিনকে(China) সঙ্গে নিয়ে পাকিস্তানের(Pakistan) মাটিতে এবার অভিযানে নামতে চলেছে ভারতীয় সেনা(Indian Army)। শুনতে আশ্চর্য লাগলেও বাস্তব ঘটনা এটাই। যদিও এটি কোনওরকম জঙ্গি দমন অভিযান নয়। সেনা সূত্রের খবর, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (Shanghai Cooperation Organisation) সন্ত্রাসবিরোধী মহড়ায় অংশগ্রহণ করবে ভারত (India)।

জানা গিয়েছে, এসসিও গোষ্ঠী ভুক্ত দেশ গুলির সঙ্গে সম্পর্ক উন্নতির ক্ষেত্রে আগামী ৩ অক্টোবর থেকে পাকিস্তানের নাওশের জেলায় শুরু হবে ওই সেনা মহড়া। তবে সেনা মহড়া অংশগ্রহণ করলেও সেনাবাহিনীর তবে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে পাকিস্তানের মাটিতে এই মহড়ায় অংশ নিলেও ইসলামাবাদ সম্পর্কে ভারতের ধারণা কোনভাবেই বদলাচ্ছে না। দিল্লির কাছে এটা স্পষ্ট যে পাকিস্তানের মাটি জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এবং ক্রমাগতভাবে সন্ত্রাসে মদত দিয়ে চলেছে ইমরান খানের সরকার।

আরও পড়ুন:আইকোর মামলায় শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ CBI-এর, সঙ্গে ছিলেন বৈশাখীও

জানা গিয়েছে, যে পাকিস্তানের মাটিতে এই সেনা মহড়াতে ভারত, পাকিস্তান, চিনের পাশাপাশি অংশ নিচ্ছে ইরান-রাশিয়া ও মধ্য এশিয়ার চারটি দেশ। সাম্প্রতিক পরিস্থিতি মাঝে এই মহড়া যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...