Wednesday, June 24, 2026

আইকোর মামলায় শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ CBI-এর, সঙ্গে ছিলেন বৈশাখীও

Date:

Share post:

আইকোর মামলায় সিবিআই দফতরে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। এ দিন তাঁকে প্রায় ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সম্প্রতি আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও মদন মিত্রকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

বৃহস্পতিবার সাড়ে ১০ টা নাগাদ সিবিআই দফতরে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। দুপুর দেড়টা নাগাদ সিবিআই দফতর থেকে বেরিয়ে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। সাক্ষী হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: “বিজেপি প্রার্থী আমায় ভালোবাসে, তাই অভিযোগ করে”! প্রিয়াঙ্কাকে কটাক্ষ মদনের

শোভন জানান, তিনি যখন মেয়র ছিলেন তখন কলকাতার ঐতিহ্যবাহী ‘উত্তম মঞ্চ’ বিক্রি হয়ে যাচ্ছিল। তাই উত্তম মঞ্চ বিক্রি হওয়ার খবর পেয়েই খোঁজ খবর শুরু করেন প্রাক্তন মেয়র। শোভনের দাবি, তিনি জানতে পেরেছিলেন  আইকোরের কর্ণধারই ওই মঞ্চ কিনে নিয়েছে। সে কথা জানার পর কলকাতা পুরসভার তরফে আইকোর কর্তাকে প্রস্তাব দেওয়া হয়, যত দামে তিনি কিনেছেন তত দাম দিয়ে পুরসভা ওই মঞ্চ নিয়ে নিতে চায়।

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...