Saturday, April 4, 2026

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ থেকেই আবহাওয়ার উন্নতি

Date:

Share post:

পশ্চিমে সরে গিয়েছিল ‘গুলাব’। অন্যদিকে বাংলার সীমান্ত পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। তাই আজ থেকেই কলকাতা-সহ উপকূলবর্তী এলাকায় আজ থেকেই আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে নিম্নচাপটি ঝাড়খণ্ডের উপরে থাকায় পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় আজ ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন:শুরু ভবানীপুর উপনির্বাচন: এক নজরে সাম্প্রতিক অতীতে এই বিধানসভার চিত্র
মৌসম ভবন এ দিন জানায়, আরব সাগরে ফের একটি ঘূর্ণিঝড় জন্ম নিতে চলেছে।তবে ওই ঘূর্ণিঝড় পাকিস্তানের উপকূলের দিকে যাবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার সন্ধ্যায় নিম্নচাপটি বেশ কিছুটা দুর্বল হয়ে ঝাড়খণ্ডের ধানবাদের কাছে অবস্থান করছে৷ এর জেরে ফের বৃষ্টিতে ভাসবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে এক টানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই জানানো হয়েছে৷
তবে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি সতর্কতা জারি হয়েছে। ঘূর্ণিঝড় গুলাব শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতেই এই বিপত্তি। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়াও বইতে পারে বলে জানা যাচ্ছে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে৷
আজ মূলত আকাশ মেঘলাই থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...