Thursday, June 25, 2026

ভবানীপুর উপনির্বাচন: ভোটারদের বুথমুখি করতে সকাল সকাল রাস্তায় নামলেন ফিরহাদ

Date:

Share post:

একনাগাড়ে বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ কিছুটা কাটতেই সকাল থেকেই ভবানীপুর বিধানসভার অন্তর্গত অলিতে গলিতে ঘুরছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। উদ্দেশ্য, ভোটারদের বুথমুখী করা। যে কোনও মুহূর্তে আবার বৃষ্টি চলে আসতে পারে, তাই সকাল সকাল যত বেশি সম্ভব মানুষ যাতে বুথে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই চেষ্টাই করছেন ফিরহাদ হাকিম।
ভবানীপুর উপনির্বাচনের প্রচার পরেও এভাবেই প্রতিদিন সকালে মানুষের বাড়ি বাড়ি গিয়েছিলেন ফিরহাদ হাকিম। নেত্রীর জয় নিশ্চিত হলেও রেকর্ড মার্জন লক্ষ্য তৃণমূলের। তাই সকাল সকাল যত বেশি সংখ্যক ভোটারকে বুথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ফিরহাদ হাকিম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
ফিরহাদ হাকিমের কথায়, ”জয় নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। আমরা আশা করছি, আজ বৃষ্টি হবে না। তবে প্রকৃতির সঙ্গে তো আর লড়তে পারব না। তাই চাইবো সকাল সকাল যত বেশি সংখ্যক মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।”

advt 19

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...