Wednesday, May 20, 2026

স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

Share post:

কেন্দ্রে ক্ষমতায় আসার পরপরই দেশজুড়ে স্বচ্ছ ভারত মিশন শুরু করেন বিজেপি সরকার(BJP government)। শুক্রবার সেই মিশনের দ্বিতীয় পর্যায়ের সূচনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বচ্ছ ভারতের দ্বিতীয় পর্যায়ের(swachh Bharat mission 2) সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) জানালেন, আবর্জনা মুক্ত শহর গড়াই আমাদের লক্ষ্য।

এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বচ্ছ ভারত মিশনের মহানায়ক সাফাই কর্মীরা। আমাদের সরকার শহরের উন্নয়নের ৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। বর্তমানে ভারত প্রতিদিন ১লক্ষ টন বর্জ্য প্রক্রিয়াকরণ করছে। কিন্তু আমাদের এই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের প্রতিটি শহরে বর্জ্য পদার্থকে কাজে লাগানোর জন্য আধুনিকতম ব্যবস্থা নিতে হবে। শহরের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই আধুনিক প্রযুক্তি দূষণ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

আরও পড়ুন:না জানিয়ে জল ছাড়া পাপ অপরাধ: ‘ম্যানমেড বন্যা’ তোপ মমতার

পাশাপাশি তিনি আরো বলেন, ‘আমি দেশের প্রতিটি রাজ্য সরকারকে এ বিষয়ে সচেতন হতে বলেছি। শহরগুলিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যা বাড়াতে হবে। এতে মানুষ পরিশুদ্ধ পানীয় জল পাবে।এর ফলে নদীগুলিও দূষণমুক্ত হবে। বর্তমানে আমাদের স্বচ্ছ ভারত মিশন টু এর লক্ষ্য শহরগুলিকে আবর্জনা মুক্ত করা। জঞ্জালের স্তুপ থেকে শহরকে সুন্দর রূপে ফুটিয়ে তোলা।’ পাশাপাশি এই অনুষ্ঠানে বাবাসাহেব আম্বেদকরের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আম্বেদকরের স্বপ্ন পূরণের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাবা সাহেব বৈষম্য দূর করার মাধ্যম হিসেবে শহরাঞ্চলের উন্নয়নের কথাও বলেছিলেন।”

advt 19

 

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...