Wednesday, June 10, 2026

গোলাপী বলের টেস্টে অনন্য নজির গড়লেন স্মৃতি

Date:

Share post:

ঐতিহাসিক দিন রাত টেস্টে ( Day-Night test)অভিষেকেই রেকর্ড গড়ল স্মৃতি মান্ধানা( Smriti Mandhana)। অস্ট্রেলিয়ার( Australia) বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনে দুরন্ত শতরান করে অনন্য নজির গড়লেন ভারতীয় এই ব‍্যাটার। নিজের তৃতীয় টেস্টে কার্যত বিশ্বের সেরা বোলিং লাইন আপের বিরুদ্ধে খেললেন এই দুরন্ত ইনিংস।

ম‍্যাচে এদিন ৪৬তম ওভারে এলিস পেরিকে চার মেরে এই অসাধারণ নজির গড়লেন স্মৃতি মান্ধানা। ১৮টি চার ও একটি ছক্কার সাহায্যে এই শতরান করলেন তিনি। ভারতীয় মহিলা ক্রিকেট ইতিহাসের প্রথম দিন-রাতের টেস্টে প্রথম শতরান হাঁকালেন স্মৃতি। আর সঙ্গে সঙ্গে  ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে। ২০১৯ সালে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে প্রথম ভারতীয় হিসেবে শতরান হাঁকিয়েছিলেন বিরাট।

তবে শেষমেশ ১২৭ রানে আউট হন স্মৃতি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...