Tuesday, June 23, 2026

চুরি মেসির হোটেলে, প্রশ্নের মুখে এলএমটেনের নিরাপত্তা

Date:

Share post:

লিওনেল মেসির( lionel messi) হোটেলে চুরি। হ‍্যাঁ অবাক হলেও সত‍্যি। তবে মেসির ঘরে চুড়ি হয়নি। পিএসজি( Psg)তারকা যে ঘরে রয়েছেন, তার উপরের তলায় চারটি ঘরে লুটপাট চালায় চোরেরা।

প্যারিসের যে হোটেলে মেসি রয়েছেন সেখান থেকে চুরি হয়েছে লক্ষাধিক টাকা ও মূল্যবান গয়না। প্যারিসের হোটেলে মুখোশ পরে চুরি করতে ঢোকে চোরেরা।

এক মহিলা হোটেলের ঘরে ঢুকে দেখতে পান তাঁর গলার হার, নগদ টাকা-সহ কানের দুল নেই। সেই মহিলার অভিযোগ, সবকিছুই লুট করে নিয়ে গিয়েছে চোরেরা।

এই নিয়ে পুলিশ জানিয়েছে, সিসিটিভিতে ছাদে ব্যাগ কাঁধে দু’জনকে দেখা গেলেও তাদের শনাক্ত করা যায়নি। এটা কোনও অভিজ্ঞ দলের কাজ। হোটেলের নিরাপত্তার গাফিলতিও স্পষ্ট।”

পিএসজিতে সই করার পরে এখনও একটি অভিযাত হোটেলে রয়েছেন মেসি। এখনও পর্যন্ত প‍্যারিসে নিজের বাড়ি ঠিক করে উঠতে পারেননি আর্জেন্তাইন সুপার স্টার। তার মধ‍্যে এই ঘটনায় প্রশ্নের মুখে আর্জেন্তাইন তারকার নিরাপত্তা।

আরও পড়ুন:উইমেন্স বিগ ব্যাশ লিগে ভারতের রিচা ঘোষ

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...